দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

25

কেশবপুর (যশোর) :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে কেশবপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহনেওয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের সুস্থ, সবল ও মেধাবী হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। কোনো শিশুই যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেজন্য স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মী এবং অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেশকাতুল ইসলাম বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ে সমন্বয়, প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পেইন চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাল আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্র পরিচালনা, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, প্রচার-প্রচারণা, জনসচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর ঘাটতি প্রতিরোধে এই কর্মসূচি সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।