দৈনিক খুলনা
The news is by your side.

কলকলিয়া আশীর্বাদ এজি স্কুলের উদ্যোগে গাছের চারা, সার ও বীজ বিতরণ

80

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলকলিয়া আশীর্বাদ এ.জি. স্কুল অ্যান্ড হোপ সেন্টারের উদ্যোগে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কলকলিয়া আশীর্বাদ হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার তরুণ, ফ্যাসিলিটেটর কল্যাণী দাস, প্রধান শিক্ষিকা মাধুরী মণ্ডল, সহকারী শিক্ষিকা নয়মী মণ্ডল, মমতা মণ্ডল, সহকারী শিক্ষক তমাল সরকারসহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি কলকলিয়া আশীর্বাদ এ.জি. স্কুল অ্যান্ড হোপ সেন্টারের উদ্যোগে ফিডা ইন্টারন্যাশনালের মাধ্যমে ২০ জন কৃষককে কৃষিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা।

প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার ২০ জন কৃষকের প্রত্যেককে বিভিন্ন প্রজাতির ফলের চারা, বীজ ও সার বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করার পাশাপাশি নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থাপনায় সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।