দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় শহীদ ওসমান হাদীর স্বরনে উপজেলা জামায়াতের দোয়া মাহফিল।

64

কয়রা প্রতিনিধি :‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আধিপত্যবাদবিরোধী জুলাই গনঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে শহীদ ওসমান বিন হাদীর হত্যার প্রতিবাদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
‎কয়রা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মুহ: মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান।

‎দোয়া অনুষ্ঠানে মাওলানা মিজানুর রহমান বলেন, শহীদ ওসমান বিন হাদী আমাদের নতুন শক্তির অনুপ্রেরণা। হাদীর এই রক্ত বৃথা যেতে দেব না,বাংলাদেশের প্রতিটা যুবকই হবে হাদী।
‎তিনি আরও বলেন, ১০০ বছর বেচে থেকেও কারও জানাযায় ৭০ জন মানুষ ও উপস্থিত হয় না কিন্তু শরীফ উসমান হাদী মাত্র ৩২ বছর বয়সে তার জাযায়ায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে।কারণ শহীদ হাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কখনো মাথা নত করেন নি।অকুতোভয় এই জুলাই যোদ্ধা সব সময় দেশের জন্য মাতৃভূমির জন্য আপোষহীন সংগ্রামী ও বিপ্লবী ছিলেন। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন।

‎অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কয়রা উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক বিশিষ্ট আলেম মাওলানা আবু তাহের।