দৈনিক খুলনা
The news is by your side.

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা

270

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে জানানো হয়, ঘোষিত ১০ দিনের ছুটির মধ্যে ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার অফিস খোলা থাকবে। তবে ছুটি কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

এর আগে, গত ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি দেওয়া হয়েছিল। তখন পাঁচদিনের ছুটি ঘোষণার পর নির্বাহী আদেশে আরও একদিন বাড়ানো হয়।